2nd Time ভার্সিটি ‘খ’ ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের অনেকেই ভার্সিটি ‘খ’-এর স্বপ্ন বুকে নিয়ে গতবার ভর্তি পরীক্ষায় বসেছিলে। হয়তো অল্প কিছু ভুল, সময়ের চাপ কিংবা প্রশ্ন ধরার কৌশলে সামান্য ঘাটতির কারণে কাঙ্ক্ষিত সাফল্য পাওনি। কিন্তু একটি রেজাল্ট কখনোই তোমার সম্ভাবনার চূড়ান্ত মাপকাঠি নয়। বরং এই অভিজ্ঞতাই হতে পারে আরও পরিণত ও পরিকল্পিত প্রস্তুতির শক্ত ভিত্তি। তবে ভার্সিটি ‘খ’-এর ভর্তি পরীক্ষায় সফল হতে হলে শুধু সিলেবাস শেষ করলেই হয় না; দরকার বিশ্লেষণী দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রশ্নের ধরন বুঝে সঠিক কৌশল প্রয়োগ করার সামর্থ্য।
তাই তোমরা যারা অফলাইন ও অনলাইনের সমন্বয়ে ভার্সিটি ‘খ’ 2nd Time পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য উদ্ভাসের আয়োজন “2nd Time ভার্সিটি ‘খ’ ফুল কোর্স (কম্বো)”। সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে এই কোর্সে থাকছে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, পর্যাপ্ত অফলাইন পরীক্ষা, সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত অনলাইনে লাইভ ক্লাস, মডেল টেস্ট এবং সার্বক্ষণিক Q&A সার্ভিস। এছাড়া অফলাইন ও অনলাইন সুবিধার এই কম্বিনেশনের মাধ্যমে তোমরা নিজের সুবিধামতো প্রস্তুতি নিয়ে তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভার্সিটি ‘খ’ ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জনের সুযোগ তৈরি করতে পারবে। মনে রেখো, 2nd Time মানেই পিছিয়ে থাকা নয়, বরং আরও প্রস্তুত, আরও আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসা।
▶ কোর্স ব্যাপ্তি: ভার্সিটি ‘খ’ ভর্তি পরীক্ষা পর্যন্ত
▶ কোর্স ফি:
- ১৮,০০০/- (আঠারো হাজার টাকা)
- প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- ছাড়!
▶ প্রস্তুতি সহায়ক বইসমূহ:
✪ ১২টি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস:
- 2nd Time ভার্সিটি ‘খ’ মাস্টার প্রশ্নব্যাংক: ৩টি (বিষয়ভিত্তিক)
- 2nd Time ভার্সিটি ‘খ’ প্রিপারেশন বুক: ৬টি
- 2nd Time সাবজেক্টিভ GK প্রিপারেশন বুক: ১টি
- 2nd Time IQ-ম্যাথ প্রিপারেশন বুক: ১টি
- 2nd Time ভার্সিটি ‘খ’ প্রশ্নব্যাংক উইথ মডেল টেস্ট: ৯টি (জেবি, জাবি, রাবি, চবি, খুবি, কুবি, BUP, SUST, HSTU, GST গুচ্ছ)
✩ এছাড়াও-
- সাম্প্রতিক GK শীট: ৬টি
- উইকলি সল্যুশন বুক: ৩২টি
- মান্থলি সল্যুশন বুক: ৭টি
- ফাইনাল সাজেশন বুক: ২টি
▶ অফলাইন সার্ভিস:
- উইকলি এক্সাম: ৩২টি
- মান্থলি রিভিশন টেস্ট: ৭টি
- পেপার ফাইনাল এক্সাম: ৬টি
- সাবজেক্ট ফাইনাল এক্সাম: ৫টি
- ফাইনাল মডেল টেস্ট: ৫টি
- স্পেশাল মডেল টেস্ট: ১৫টি
▶ অনলাইন সার্ভিস:
- ম্যারাথন লাইভ ক্লাস: ১১২টি
- [বাংলা- ২৮টি, ইংলিশ- ২৮টি, GK (বাংলাদেশ)- ১৪টি, GK (আন্তর্জাতিক)- ১৪টি, সাবজেক্টিভ GK- ১০টি, IQ-ম্যাথ- ৮টি, স্পেশাল মেন্টরিং সেশন- ৩টি, বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্পেশাল ক্লাস- ৭টি]
- ভার্সিটি 'খ' ফাউন্ডেশন ক্লাস (টপিকভিত্তিক): ১৯২টি
- উইকলি সলভ ক্লাস: ৩০টি (রেকর্ডেড)
- ডেইলি এক্সাম: ১০২টি
- উইকলি এক্সাম: ৩২টি
- প্র্যাকটিস এক্সাম: ১৭২টি
- মান্থলি রিভিশন টেস্ট: ৭টি
- পেপার ফাইনাল এক্সাম: ৬টি
- সাবজেক্ট ফাইনাল এক্সাম: ৫টি
- ফাইনাল মডেল টেস্ট: ৫টি
- স্পেশাল মডেল টেস্ট: ১৫টি
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
✪ বি. দ্র. প্রয়োজনে কোর্সের ক্লাস, পরীক্ষা এবং ম্যাটেরিয়ালস পরিবর্তন হতে পারে।