২০২৭ ক্যাডেট ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো- ক্যাডেট কলেজগুলো বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীই স্বপ্ন দেখে এই কলেজগুলোতে ভর্তি হওয়ার। তাছাড়া সুশৃঙ্খল জীবনব্যবস্থা, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগদানের সুবিধাসহ ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে এই কলেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে, শিক্ষার্থীরা এই কলেজগুলোতে পড়ার জন্য আরও বেশি আকৃষ্ট হয়।
৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!
আর শিক্ষার্থীদের এই ব্যাপক চাহিদার কারণেই প্রতিবছর ক্যাডেট ভর্তি পরীক্ষা হয় তুমুল প্রতিযোগিতাপূর্ণ। সর্বশেষ ক্যাডেট ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছিল প্রায় ৫০ জন মেধাবী শিক্ষার্থী। এজন্য এই কলেজগুলোতে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা যাচাই এবং সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে রাখার এখনই উৎকৃষ্ট সময়। মূলত এ লক্ষ্যেই ২০২৭ ক্যাডেট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী ৬৪ জেলায় অফলাইনে উদ্ভাস এর আয়োজন- “ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা ২০২৭”।
দেশব্যাপী ৬৪ জেলায় অফলাইনে পরীক্ষা!
যার মূল উদ্দেশ্য হলো, ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য তোমাদের চূড়ান্ত প্রস্তুতি যাচাই করা। আর এর মাধ্যমে তোমরা ক্যাডেট ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসের উপর একটি কার্যকরী প্রস্তুতি নিতে পারবে। এছাড়া ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মানবণ্টন, সময় ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা অর্জনের পাশাপাশি ক্যাডেট ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে দৃঢ় আত্মবিশ্বাস অর্জনে সক্ষমও হবে। আর হ্যাঁ, উপরন্তু দেশসেরা প্রথম ৩০০ জনের জন্য ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি তো থাকছেই! তাই দেরি না করে, ক্যাডেট ভর্তিতে তোমাদের সম্ভাবনা যাচাইয়ে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই।
অনলাইন/নিকটস্থ উদ্ভাস-উন্মেষ এর যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন!
► একনজরে “ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা ২০২৭”:
- পরীক্ষার উদ্দেশ্য: ক্যাডেট ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন ও প্রস্তুতি যাচাইকরণ
- পরীক্ষার সিলেবাস: ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনুরূপ
- পরীক্ষার ধরন: লিখিত ৩০০ নম্বর; সময়- ৩ ঘণ্টা
- পাস নম্বর: ৪০% (বিষয়ভিত্তিক)
- যারা অংশগ্রহণ করতে পারবে: ২০২৭ ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী
- পরীক্ষার তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার)
- ব্যাচের সময়সূচি: ছেলে-মেয়ে আলাদা ব্যাচ (সময় SMS-এ জানানো হবে)
- মেধাবৃত্তি: প্রথম ৩০০ জনের জন্য ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি
- সম্মাননা পুরস্কার: প্রথম ৩০০ জনের প্রত্যেকের জন্য বই
- পার্টিসিপেন্ট গিফট: পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকে পাবে- কলম, স্কেল
- পরীক্ষার কেন্দ্র: ৬৪ জেলায় উদ্ভাস-উন্মেষ এর ১২৬টি শাখা
| নগদ মেধাবৃত্তি |
| মেধাস্থান |
নগদ মেধাবৃত্তি (এককালীন) |
| ১ম-৩য় |
প্রত্যেকে ১০,০০০/- |
| ৪র্থ-১০ম |
প্রত্যেকে ৫,০০০/- |
| ১১তম-২০তম |
প্রত্যেকে ৪,০০০/- |
| ২১তম-৫০তম |
প্রত্যেকে ১,৫০০/- |
| ৫১তম-১০০তম |
প্রত্যেকে ১,০০০/- |
| ১০১তম-৩০০তম |
প্রত্যেকে ৫০০/- |