অফলাইনে সেরা উদ্ভাস-উন্মেষ অনলাইেনও সেরা

09666775566

৫ম শ্রেণি MCQ ম্যাথ অলিম্পিয়াড ২০২৬

  • ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য
  • অনলাইন/নিকটস্থ শাখায় ফ্রি রেজিস্ট্রেশন
  • দেশব্যাপী জেলা-উপজেলায় অফলাইন পরীক্ষা
  • ছেলে-মেয়ে আলাদা মেধাবৃত্তি
  • সর্বমোট ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার!
  • পরীক্ষা: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার)

Coming Soon

৫ম শ্রেণি MCQ ম্যাথ অলিম্পিয়াড ২০২৬, ফ্রি রেজিস্ট্রেশন চলছে, ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার্থী বন্ধুরা, এ কথা সত্য যে তোমাদের অধিকাংশের কাছেই গণিত বিষয়টি বেশ জটিল মনে হওয়ায় এই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। ফলে শিক্ষাজীবনের প্রারম্ভিক স্তর থেকেই গণিতে তোমাদের কনসেপ্টের ঘাটতি থাকে। তবে, যেহেতু তোমাদের জন্য গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শিক্ষাজীবনের প্রতিটি স্তর সাফল্যের সাথে অতিক্রমে গণিতে ভালো করা আবশ্যক; এজন্য গণিতে রাখতে হবে ক্লিয়ার কনসেপ্ট। আর এর মাধ্যমে গণিতে তোমাদের স্ট্রং ভিত্তি তৈরি হবে, যা একাডেমিকে ভালো রেজাল্ট ছাড়াও ভবিষ্যতের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।

 

সর্বমোট ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার!

 

এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই তোমাদের জন্য দেশব্যাপী ৬৪ জেলায় উদ্ভাস এর ১৩১টি শাখায় অফলাইনে আমরা আয়োজন করছি- “৫ম শ্রেণি MCQ ম্যাথ অলিম্পিয়াড ২০২৬”। এই অলিম্পিয়াডের মাধ্যমে গণিতে স্বচ্ছ ধারণা তৈরি, লজিক ও সমস্যা সমাধানের কৌশল আয়ত্তকরণ, গণিতের দূর্বলতাগুলো চিহ্নিত করে পরবর্তী ক্লাসের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে। আর হ্যাঁ, এই অলিম্পিয়াডে সেরা ৪০০ জনের জন্য থাকছে সর্বমোট ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট।

 

অনলাইন/নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন!

 

 

✿ একনজরে MCQ ম্যাথ অলিম্পিয়াড:

  • পরীক্ষার তারিখ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার)
  • পরীক্ষার সিলেবাস: ৫ম শ্রেণি গণিত: অধ্যায়-৩ (গুণিতক এবং গুণণীয়ক), অধ্যায়-৪ (সাধারণ ভগ্নাংশ), অধ্যায়-৫ (দশমিক ভগ্নাংশ), অধ্যায়-৬ (শতকরা), অধ্যায়-৮ (পরিমাপ)।
  • পরীক্ষার ধরন: MCQ ৫০টি প্রশ্ন (১০০ নম্বর), সময়- ১ ঘণ্টা।
    • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
    • OMR উত্তরপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • যারা অংশগ্রহণ করতে পারবে: ৫ম শ্রেণির সকল বার্ষিক পরীক্ষার্থী ২০২৬।
  • নগদ মেধাবৃত্তি: ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার।
  • সম্মাননা পুরস্কার: সেরা ৪০০ জনের জন্য ক্রেস্ট (ছেলে ২০০ জন ও মেয়ে ২০০ জন)।
  • রেজিস্ট্রেশন: অনলাইন এবং নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে।
  • পরীক্ষার সময়সূচি: মেয়ে-সকাল ১০টা, ছেলে-বিকাল ৩ টা।
  • পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস এর সকল শাখা, জেলা ও উপজেলাভিত্তিক এক্সাম সেন্টার।

 

৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার

মেধাবৃত্তি (ছেলে
মেধাস্থান নগদ মেধাবৃত্তি
১ম-৩য় প্রত্যেকে ৫,০০০/- এককালীন
৪র্থ-১০ম প্রত্যেকে ২,৫০০/- এককালীন
১১তম-২০তম প্রত্যেকে ১,৫০০/- এককালীন
২১তম-৫০তম প্রত্যেকে ১,০০০/- এককালীন
৫১তম-২০০তম প্রত্যেকে ৫০০/- এককালীন
মেধাবৃত্তি (মেয়ে)
মেধাস্থান নগদ মেধাবৃত্তি
১ম-৩য় প্রত্যেকে ৫,০০০/- এককালীন
৪র্থ-১০ম প্রত্যেকে ২,৫০০/- এককালীন
১১তম-২০তম প্রত্যেকে ১,৫০০/- এককালীন
২১তম-৫০তম প্রত্যেকে ১,০০০/- এককালীন
৫১তম-২০০তম প্রত্যেকে ৫০০/- এককালীন

Coming Soon