অফলাইনে সেরা উদ্ভাস-উন্মেষ অনলাইেনও সেরা

09666775566

৫ম শ্রেণি প্রাথমিক বৃত্তি ২০২৬ – প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট

  • বাংলা ও ইংলিশ ভার্সন
  • প্রিন্টেড প্রশ্নব্যাংক: ৫টি
  • অধ্যায়ভিত্তিক পরীক্ষা: ১৮টি
  • ফাইনাল মডেল টেস্ট: ০৪টি
  • সলভ শীট ও সলভ ক্লাস: ২২টি
  • সার্বক্ষণিক Q & A সার্ভিস
  • কোর্স শুরু: ৮ অক্টোবর, ২০২৬

Coming Soon

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় ৫ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ তারিখ থেকে তোমাদের কাঙ্ক্ষিত “প্রাথমিক বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃত্তি পরীক্ষার জন্য তোমরা এতদিন নিজের মতো করে প্রস্তুতি সম্পন্ন করেছ। কিন্তু বৃত্তি পরীক্ষার কঠিন প্রতিযোগিতায় নিজের অবস্থান তৈরি করতে প্রয়োজন কমপ্লিট প্রস্তুতি। অর্থাৎ বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা এতদিন যে প্রস্তুতি নিয়েছ তা যাচাই করে নিজের প্রস্তুতির অবস্থান নির্ণয় করা। আর প্রস্তুতির সঠিক মান যাচাই করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কৌশল হলো বেশি বেশি পরীক্ষা দেওয়া। কারণ বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা যাচাই করার পাশাপাশি তাদের প্রস্তুতির গ্যাপগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেওয়ার মাধ্যমে কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে পারে।  

 

মূলত এ লক্ষ্যেই ২০২৬ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক বাংলা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য উদ্ভাস এর আয়োজন- ৫ম শ্রেণি প্রাথমিক বৃত্তি ২০২৬ – প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট। যার মাধ্যমে তোমরা বেশি বেশি পরীক্ষা দিয়ে বৃত্তি পরীক্ষার পূর্বেই বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে বৃত্তি পরীক্ষার জন্য চূড়ান্ত ও আত্মবিশ্বাসী প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।

 

৫ম শ্রেণি প্রাথমিক বৃত্তি ২০২৬ – প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট

 

► কোর্সটি তোমাদের জন্য কেন প্রয়োজন?

  • বৃত্তি পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।
  • পড়াশোনার ধারাবাহিকতা নিশ্চিতকরণ।
  • একই সিলেবাস একাধিকবার রিভিশন।
  • ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
  • বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন ও পরীক্ষাভীতি দূরীকরণ। 
  • সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন ও পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।
  • যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।
  • নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
  • নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
  • প্রতিযোগিতামূলক পরিবেশে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি।
  • বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।
  • সর্বোপরি, এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসে পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।

 

► কোর্সে যা যা থাকছে:

  • প্রিন্টেড প্রশ্নব্যাংক: ৫টি
  • অধ্যায়ভিত্তিক পরীক্ষা: ১৮টি
  • ফাইনাল মডেল টেস্ট: ০৪টি
  • প্রিন্টেড সলভ শীট: ২২টি
  • রেকর্ডেড সলভ ক্লাস: ২২টি
  • উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন
  • সার্বক্ষণিক Q & A সার্ভিস

 

► কোর্স শুরু: ৮ অক্টোবর, ২০২৬

► কোর্স ফি: 
➪ মডেল টেস্ট (প্রশ্নব্যাংক সহ): ৬০০০/- (১০০০/- ছাড়ে ভর্তি চলছে…)
➪ মডেল টেস্ট (প্রশ্নব্যাংক ছাড়া): ৪৫০০/-
➪ শুধু প্রশ্নব্যাংক (৫টি): ২০০০/-


Coming Soon